সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
নিহস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিকদের সহায়তার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারিতে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতায় এ অর্থ অনুদান দিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা দিয়েছেন।
এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।






















