ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের মানুষের স্বার্থ ও জনদুর্ভোগ লাঘবে বিরোধী দলের সঙ্গে যেকোনো গঠনমূলক আলোচনায় রাজি রয়েছে সরকার। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান উত্থাপিত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমগ্র বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিরোধী দলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সবাই একমত। এটাই গণতন্ত্রের শক্তি এবং এই ঐক্য দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কল্যাণে যেকোনো বাস্তবসম্মত প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিরোধী দলের পক্ষ থেকে যে কোনো পরামর্শ, সুপারিশ বা আলোচনার আহ্বান এলে সরকার তা গ্রহণে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে এবং তাদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে।

তিনি উল্লেখ করেন, সরকার ও বিরোধী দল সংসদের ভিন্ন ভিন্ন আসনে বসলেও তাদের মূল লক্ষ্য এক—দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই জনগণের স্বার্থে প্রয়োজনীয় যেকোনো উদ্যোগ গ্রহণে সরকার আন্তরিক থাকবে।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের বর্তমান সংকট মোকাবিলায় কার্যকর সমাধান বের করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :