ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর বাসে উঠে সন্দেহ কিছু দূর যেতেই বুকে ছুরি চাওয়া হয় ৫ লাখ টাকা ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। একই সঙ্গে বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও সাধারণ মানুষের জীবিকার ওপর হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সামরিক লড়াই করতে চায়, তাহলে তাদের ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়া উচিত। বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর হামলা চালানোর প্রয়োজন কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, “আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে তাদের আমাদের বীর সামরিক বাহিনীর মুখোমুখি হতে দিন। কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও জীবিকার বিরুদ্ধে যুদ্ধ চালাবেন?”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি মানবিক মূল্যবোধে বিশ্বাস করে, তাহলে ইরানের সাধারণ মানুষকে পানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত করা হচ্ছে কেন।

ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। তাঁর ভাষায়, “আমাদের জনগণকে বশ্যতা স্বীকার করানো যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।”

তথ্যসূত্র: প্রেসটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

আপডেট সময় : ০১:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬