ডেঙ্গুর থাবা মৃত্যু ২ একদিনে হাসপাতালে নতুন ভর্তি ৯৮৮
- আপডেট সময় : ০৭:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সবচেয়ে বেশি ১৭৬ জন ঢাকা বিভাগে
ডেঙ্গুর থাবা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ৬১১ জন, নারী ৩৭৭ জন। এসময়ে ২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ মোট আক্রান্তের ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো দুজনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিরে আরো বলা হয়, এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৬ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এরপর খুলনা বিভাগে ১৬৩, বরিশাল বিভাগে ১৭০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৪৯, চট্টগ্রাম বিভাগে ১২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৯ এবং রংপুর বিভাগে ছয়জন ভর্তি হয়েছে।
এদিকে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৮ জনের মধ্যে পুরুষ ৬১১ জন, নারী ৩৭৭ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।
বয়সভিত্তিক হিসাবেও প্রাপ্তবয়স্কদের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি ১৬৩ জন আক্রান্ত হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী জনগোষ্ঠীতে। এরপর ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে ১৪৬ জন, ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ১৩৯ জন, ৩১ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ৯৬ জন এবং ৩৬ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ৭৯ জন আক্রান্ত হয়েছে।
শিশুদের মধ্যেও ডেঙ্গু সংক্রমণ রয়েছে। পাঁচ বছরের কম বয়সী ৫৭ জন এবং ছয় থেকে ১০ বছর বয়সী ৫০ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১১ থেকে ১৫ বছর বয়সী ৫৬ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া ৪১ থেকে ৪৫ বছর বয়সী ৬৫ জন, ৪৬ থেকে ৫০ বছর বয়সী ৪২ জন এবং ৫১ থেকে ৫৫ বছর বয়সী ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারীর সংখ্যা বেশি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ৫৪ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৫ দশমিক ১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯৮৬ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে মোট ৩৮ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ইতোমধ্যে ৪১ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ এক সপ্তাহেই নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৪৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।

















