ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ  কোটি টাকা কোথায় আটকে আছে অর্থ

অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে সাংবাদিকদের কলমের আঘাতে যেন অযথা কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “আপনাদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, ঢাকাতেও গণমাধ্যমকর্মীদের তিনি পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন। তাঁর ভাষায়, তাঁর পক্ষে সাংবাদিকদের লিখতেই হবে, এমন কোনো প্রত্যাশা তাঁর নেই। আবার তাঁর পক্ষে না লিখলে কারও চাকরি চলে যাবে, এ ধরনের চর্চাও তিনি করেন না।

পার্থ বলেন, সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে তিনি সবসময় উন্মুক্ত থাকতে চান। তাঁর মতে, আইন করা যেতে পারে, কিন্তু আইন বা জোর করে কাউকে ভালো বানানো যায় না। ভালো মানুষ নিজের বিবেক ও মূল্যবোধ থেকেই ভালো থাকবেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারি বরাদ্দ জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, উন্নয়নকাজের মান ও স্থায়িত্ব ঠিক আছে কি না, এসব বিষয়ে সাংবাদিকদের নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, অনিয়ম-দুর্নীতি, সরকারি অর্থের অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও অযথা সম্মানহানি না হয়, সেদিকেও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

অতীতের প্রসঙ্গ তুলে পার্থ বলেন, অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেক গণমাধ্যমও কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষমতা ও নিয়ন্ত্রণ থাকলেও শেষ পর্যন্ত অন্যায়কারীরা রক্ষা পায় না।

ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু।

এ সময় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজিসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬