ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে সিটিটিসি যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদীদের সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ সদর দফতর থেকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা পাওয়ার পর সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সংগঠন বা গোষ্ঠীকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি আমাদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ, এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে, এমন আশঙ্কায় গত বৃহস্পতিবার বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়।

এতে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়। যদিও বার্তায় কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

সতর্কবার্তায় সম্প্রতি গ্রেফতার হওয়া এক সদস্য, ইসতিয়াক আহম্মেদ সামী (ওরফে আবু বক্কর/আবু মোহাম্মদ)-এর তথ্য তুলে ধরা হয়।

তার সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়টি গোয়েন্দাদের নজরে এসেছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সব তথ্য প্রকাশযোগ্য নয়। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সশস্ত্র বাহিনীর কোনো সদস্য গ্রেফতার হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে এ মুহূর্তে নির্দিষ্ট তথ্য নেই; গণমাধ্যমে যা এসেছে, তিনি সেটুকুই অবগত।

সংবাদ সম্মেলনে অতীতের একটি বিতর্কিত বক্তব্য প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দেশে জঙ্গি নেই বলে মন্তব্য করেছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ প্রসঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সিটিটিসি কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কোনো তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :