ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার ৫ জেলায় বন্যার আভাস: মৌলভীবাজারে আকস্মিক বন্যা, হাজারো মানুষ পানিবন্দি যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা

অ্যাস্ট্রাজেনেকার টীকার পেতে দিল্লীকে ফোন ঢাকার

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ২৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুত অ্যাস্ট্রাজেনেকার টীকা পেতে ফের ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্করকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিদেশমন্ত্র সংবাদ বার্তায় এতথ্য জানিয়েছে।

ড. মোমেন বাংলাদেশকে শিঘ্রই অ্যাস্ট্রাজেনেকার টীকা বাকী প্রদানের জন্য জয়শঙ্করকে অনুরোধ করেন। মঙ্গলবার টেলিফোনে আলাপকালে ড. মোমেন ভারতের বিদেশ মন্ত্রীকে এ অনুরোধ করেন।

ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টীকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবগত আছেন বলে জানান। এসময় ড. মোমেন ভারতে ঘূর্ণিঝড়সহ করোনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া মৃতব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ড. মোমেন বলেন, ভারত যেহেতু সময় মত টিকা দিতে পারেনি, সেজন্য বাংলাদেশকে অতি শিঘ্রই টীকা প্রাদানের জন্য তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন। বাংলাদেশকে টীকা প্রদানের বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করতে পারেন বলে ড. মোমেন উল্লেখ করেন। এস জয়শঙ্করও এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরাধ করবেন বলে জানান।

উল্লেখ্য, বাংলাদেশকে টীকা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে প্রবাসী বাংলাদেশি ডা. এ এফ এম হকের নেতৃত্বে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ সেদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের ১০১৪ জন প্রফেশনাল প্রবাসী বাংলাদেশি-আমেরিকান স্বাক্ষরিত একটি আবেদন হোয়াইট হাউজে পাঠিয়েছেন।

এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং জরজিয়ার স্টেট সিনেটর শেখ রহমানও বাংলাদেশকে টীকা প্রদানের জন্য হোয়াইট হাউসকে অনুরোধ করেছেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিরা জানান যে, তারা অসমর্থিত সূত্রে জানতে পেরেছিলেন, বাংলাদেশের করোনার আক্রান্তের হার ও মৃতের সংখ্যা তূলনামুলকভাবে কম থাকায় বাংলাদেশ অগ্রাধিকার তালিকায় নেই। যেসব দেশের অক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি সেসব দেশ অগ্রাধিকার তালিকায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অ্যাস্ট্রাজেনেকার টীকার পেতে দিল্লীকে ফোন ঢাকার

আপডেট সময় : ১০:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১