ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

Faraz : ঢাকার হলি আর্টিজান হামলার ঘটনা অবলম্বনে বলিউডে নির্মিত হচ্ছে ‘ফারাজ’

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ফারাজ’ জাহান কাপুর ও ফার্স্ট লুক

ঢাকার গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে জঙ্গি হামলাকে কেন্দ্র করে বলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। হাসনাল মেহতার পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে ফারাজ।

বুধবার ফার্স্টলুক ও গল্পের প্লট প্রকাশ করে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা। ৩০ সেকেন্ডের অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক।

সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে এই তরুণের।

আরও রয়েছেন শক্তিমান অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল, ২০২০ সালে জি ফাইভের সিনেমা ‘বামফাদ’ দিয়ে অভিনয়ে অভিষিক্ত হন তিনি।

‘ফারাজ’ প্রসঙ্গে পরিচালক হাসনাল মেহতা বলেন, ‘ফারাজ’ সিনেমাটির কাহিনিতে ভয়ানক সহিংস এক পরিস্থিতির মধ্যেও বড় এক মানবিকতার গল্প রয়েছে।

তিন বছর ধরে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা।

অনুভব সিনহা ও ভূষণ কুমারের প্রযোজনায় টি-সিরিজের ব্যানারে ফারাজ নির্মিত হচ্ছে।

এ বিষয়ে অনুভব সিনহা বলেন, সিনেমাটির গল্পে শুধু সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক বিষয়ই থাকছে না, এর সঙ্গে আশা ও আস্থার বিষয়ও থাকছে।

ফারাজ একটি মানবিক গল্পের সিনেমা। এতে দেখা যাবে এক রাতের ভয়ানক ১২ ঘণ্টার গল্প।

এদিকে ভাইকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তোমাকে নিয়ে আমরা গর্বিত। বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।

২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় পাঁচ জঙ্গি। সেই হামলায় ২২ জন প্রাণ হারান।

সেদিনের নিহতদের মধ্যে এক বাংলাদেশি তরুণের নাম ছিল ফারাজ আইয়াজ হোসেন। প্রথমে তাকে সন্ত্রাসীরা ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি তার দুই বান্ধবীকে ছাড়া রেস্তোরাঁ ছেড়ে আসতে চাননি।

এরপর সন্ত্রাসীদের হাতে নিহত হন তিনি। এই সাহসী তরুণের নামেই বলিউডের সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘ফারাজ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Faraz : ঢাকার হলি আর্টিজান হামলার ঘটনা অবলম্বনে বলিউডে নির্মিত হচ্ছে ‘ফারাজ’

আপডেট সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১