ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যাতে পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়াতে না পারে, সে বিষয়ে বাজার তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও এর সুযোগ নিয়ে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিরোধী দলেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা-বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। চা শ্রমিকদের দৈনন্দিন কাজের সুবিধা এবং প্রতিকূল আবহাওয়ায় তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব রেইনকোট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :