ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

পানশিরে সংঘর্ষে তালেবান ৩৫০ সদস্য নিহত: এনআরএফ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের পানশিরে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে। শুক্রবার পানশির প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান। এ সময় সংঘর্ষে অনেক এনআরএফ সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

বুধবারই পানশির ঘিরে ফেলার পর থেকেই সেখানে সংঘাত চলছে। পানশিরে তালেবানের জন্য খুব সহজ হচ্ছে না এনআরএফ-কে পরাজিত করা। প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রেখেছে

এনআরএফ। দুই পক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ।

১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। কিন্তু সীমান্ত প্রদেশ পানশির এখনো তালেবান দখল নিতে পারিনি।

পানশিরে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সেই আহ্বানে সাড়া না দেওয়ায় সংঘাতের পথ বেছে নেয় দুই পক্ষই।

বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি জানিয়েছেন, লড়াইয়ে তালেবানের ৩৫০ সদস্য নিহত এবং অনেকে আটক হয়েছে। এনআরএফ সংগঠনের নেতৃত্ব

দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

তালেবান বিরোধীরা তাকিয়ে আছেন, শেষ ভরসা আহমদ মাসউদের দিকেই। এদিকে শেষ পর্যন্ত তার দল লড়ে যাওয়ার এবং তালেবানের কাছে নত না হওয়ার ঘোষণাই দিয়ে আসছেন এই তরুণ নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পানশিরে সংঘর্ষে তালেবান ৩৫০ সদস্য নিহত: এনআরএফ

আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১