ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ১,৫৯৩ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বি-টু-বি টাস্কফোর্স গঠনের তাগিদ মুষলধারে বৃষ্টিতে তলিয়ে সড়ক অলি গলি, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে ভয়াবহ বিস্ফোরণে মানুষ উধাও ইসরায়েলকে ৬০ হাজার ভারী বোমা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জাতীয় গ্রিডে নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট যুক্ত গ্যাস শিল্পাঞ্চলে স্বস্তি

চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দুই দেশের সম্পর্ক শুধু বাণিজ্য ও বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নেই; শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন ও জ্ঞান-বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

বাংলাদেশের টেকসই উন্নয়নেও চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। রবিবার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ইসমাইল জবিউল্লাহ। সাক্ষাতের শুরুতে তিনি চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

যৌথ গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করা সম্ভব। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলের চীন সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

তিনি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত বাংলাদেশে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য পরিকল্পিত প্রশিক্ষণের প্রস্তাব দেন।

এর মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো সম্ভব বলে তিনি মত দেন। এ সময় চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে স্বাক্ষরিত সমঝোতার বিষয়টি উল্লেখ করে দুই দলের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন ইয়াও ওয়েন। সাক্ষাতে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :