ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৬৬১

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসপ্তাহে ৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৬১ হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা এবং ডেঙ্গু পাল্লা উর্ধমুখি সংক্রমণে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। অনেকে করোনা থেকে সেরে ওঠার পর ফের ডেঙ্গু জ্বরে আক্রান্তর ঘটনাও রয়েছে।

করোনা উচ্চমুখী সংক্রমণের সঙ্গে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে। আগস্টের ৭দিনেই ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ১ হাজার ৬৬১ জনে পৌছে গিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৯৭ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে ৯৫৮ জন, আর বাকি ৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩১২ জন। অধিদফতর আরও জানায়, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে

(আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :