ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

৩ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে বাংলাদেশ-ভারত আকাশ পথ

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৮:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুরুটা হওয়া কথা ছিলো ২২ আগস্ট থেকেই। ১৭ আগস্ট ভারতের উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রশ্নের জবাবে ভারত-বাংলাদেশের এয়ার বাবলের আওতায় ফ্লাইট শুরু হওয়ার কথা ছিলো। এ নিয়ে বাংলাদেশের তরফে আবেদনের প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর দু’দেশের মধ্যে আকাশ

পথ উন্মুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুতে সম্মতি দিয়েছে ভারত। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে

সম্মতি দিল ভারত। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ভারতীয় হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।

ভারতের সিভিল এভিয়েশন তরফে জানিয়েছে, পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করা যাবে না। বাংলাদেশ থেকে যারা ভারত যাবেন তাদেরকে নিজ খরচে ভারতের বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে। দেশটি তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি

দিয়েছে। ভারতের পক্ষ থেকে বেবিচককে এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইটের স্থগিতাদেশ তুলে নিতে অনুরোধ জানানো হয়।

এয়ার বাবলের আওতায় ভারত-বাংলাদেশ  আকাশপথ  উন্মুক্ত হচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রক  ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে। শনিবার এ তথ্য জানায় ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রক।  শনিবার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

সপ্তাহে ৭টি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট ৩টি, এয়ার ইন্ডিয়া ২টি ও ইন্ডিগোর ২টি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে। ১৭  আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের

উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে  বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন।

ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :