ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

সীমান্ত জেলা রাজশাহী হাসপাতালে ১০ দিনে করোনায় মৃত্যু ১৭১ জন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছেই চলেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে নিয়ে দশদিনে প্রাণ হারিয়েছেন ১৭১ জন।

এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৬ জন করোনা পজেটিভ এবং ৮ জন উপসর্গে মারা যান। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৭ জন রাজশাহীর, নাটোরের ৪ জন এবং পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে রয়েছেন। তবে এই প্রথম চাঁপাইনবাবগঞ্জের কোনো মৃত্যু নেই। এছাড়া নওগাঁয়ও ২৪ ঘন্টায় কেউ মারা যাননি।

তিনি বলেন, শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫২২ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৫০১ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন।

প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। এমতাবস্থায় আরও দুইটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দু’টিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে।

রামেক পরিচালক জানান, শুক্রবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ১০৩ জনের।

জুলাই মাসের ১০ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭১ জনের মৃত্যু হলো। জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :