ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘শুভ বৈশাখ’ নতুন গান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ৩৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শুভ বৈশাখ’ গানের ভিডিও’র একটি দৃশ্য

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সিলন সুপার সিঙ্গার’খ্যাত শিল্পী শিলা দেবী। গানের শিরোনাম ‘শুভ বৈশাখ’। এর কথা লিখেছেন গীতিকবি জয়ন্ত কর্মকার, সুর করেছেন আলভি আল বেরুনি ও জয়ন্ত কর্মকার। আর সংগীতে ছিলেন আলভি আল বেরুনি।

নিঃস্তব্ধ আর সুনসান চারপাশটা। করোনা মহামারির কারণে গৃহবন্দি সবাই। চারপাশটা প্রাণহীণ আর ধূসর। বর্ষবরণের উৎসবও ফিকে। কিন্তু করোনা মানুষের মনের ভেতরের উদযাপনটাকে বন্দি রাখতে পারেনি। এমনই এক আবহে তৈরি হয়েছে গানটির ভিডিও।

সংগীতশিল্পী শিলা দেবী ভাষায়, ‘বৈশাখ বাঙ্গালির জীবনে অপরিহার্য একটি অংশ। এর আয়োজনে উঠে আসে বাংলার নানা রঙ ও রুপ। একই সঙ্গে বিভিন্ন উপকরণ, অনুষ্ঠানও তুলে ধরা হয় বাংলা নববর্ষে। অথচ মহামারি করোনা আমাদের প্রাণের সেই উৎসব আয়োজন থেকে বঞ্চিত করেছে।

তাই মানুষ ঘরে বসেও যাতে উৎসবের আমেজ মনে ধারণ করে রাখতে পারে, সেজন্যই গানটি করেছি। গানের কথা, সুর, কম্পোজিশন ও মিউজিক ভিডিও সবমিলিয়ে দারুণ একটা কাজ হয়েছে। আশা করি, গানটি সবাই সাচ্ছন্দে গ্রহণ করবে।

গানের ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা। মিউজিক ভিডিওতে বর্তমান বাস্তবতা তুলে ধরা হয়েছে জানিয়ে বলেন, মহামারির পরের বৈশাখ আবারো উৎসবমুখর হবে-এমনই প্রত্যাশা করা হয়েছে।

‘শুভ বৈশাখ’ গানটির ভিডিও নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গানটির শুটিং করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘শুভ বৈশাখ’ নতুন গান

আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১