ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

রোহিঙ্গা শিবির পরিদর্শনে বিদেশ সচিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

‘মুহিবুল্লাহ হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে  প্রভাব পড়বেনা, এই হত্যার ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে’

বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এসময়ে রোহিঙ্গা শীর্ষ নেতা  মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং এই হত্যার  ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানান। মহিবুল্লাহ হত্যার পর সরকারের তরফে কোন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এটিই প্রথম পরিদর্শন।

এর আগে  সংবাদমাধ্যমকর্মীদের বিদেশসচিব বলেন, রোহিঙ্গা শিবিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে কোনো মহলের প্ররোচনা রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ১-নম্বর শিবির ইস্টের ঘটনাস্থল পরিদর্শন করেন মাসুদ বিন মোমেন। এ সময় প্রতিনিধি দল আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস এর কার্যালয় পরিদর্শন করেন। নিহতের ভাই মামলার বাদী হাবিবুল্লাহসহ সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর প্রতিনিধি দল শিবির প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় করেন।

পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, বিদেশ সচিবের দফতরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদারসহ সংশ্লিষ্টরা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা শিবির পরিদর্শনে বিদেশ সচিব

আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১