ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

রেকর্ড গড়ে একদিনেই ৩৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৩৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

মহামারির সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গু আক্রান্তও উর্ধমুখি। করোনার পারদ নিম্নমুখী হলেও থামছে ডেঙ্গু আক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। এটিই এ বছরে সর্বোচ্চ রেকর্ড।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকাতেই রয়েছেন ২৮৪ জন এবং ঢাকার বাইরের তথা সারাদেশে রয়েছেন ৪৬ জন।

১ হাজার ২৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগে মোট ১৩১ জন রোগী চিকিৎসাধীন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেস্বর পর্যন্ত দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৪১ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ফিরেছেন ৯ হাজার ৬৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য