ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

মাথার গোজার ঠাঁই পেলেন তারা : শেখ হাসিনার জন্য প্রার্থনামগ্ন ৫৩ হাজার পরিবার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী বালাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ এলাকার দিনমজুর রুপালী রানী, কুষ্ঠ রোগে পঙ্গু ওমর আলী, নদী ভাংগনে সর্বহারা লতিফা, রোজিনা ভিক্ষুকেরও পাকা ঘর হল হাসিনার হাত ধরে’ 

‘হামার (আমাদের) রোদ-বৃষ্টি, ঝড়ের আতঙ্ক আর নাই। স্বপ্ন দেখি হামরা (আমরা), আশা করি হামরা আর পূরণ করে শেখ হাসিনা। শুধুমাত্র হামার জন্য শেখ হাসিনা ভাবে। হামরাও তার জন্য ভাবি। দোয়া করি তিনি যেন দীর্ঘজীবি হন। তিনি থাকলে হামার মতো দেশের আরো অনেকের উপকার হইবে।’

কথাগুলো বলেন নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী বালাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ এলাকার দিনমজুর রুপালী রানী, কুষ্ঠ রোগে পঙ্গু ওমর আলী, নদী ভাংগনে সর্বহারা লতিফা, বিধবা ভিক্ষুক রোজিনা।

রবিবার উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর ঘোষণার পর ঘরের চাবি ও জমি দলিলের ফোলাল্ডার সুবিধভোগিদের নিকট হস্তান্তর করা হয়। পরে বালাপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সুবিধাভোগিদের প্রধামন্ত্রীর উপহার বাড়ি বুঝিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়,  প্রধানমন্ত্রীর উপহার দ্বিতীয় পর্যায়ে উপজেলাটিতে ৩০০ গৃহ বরাদ্দ পাওয়া যায়। সেগুলো মীরগঞ্জ  ১৩০টি, কৈমারী ১০০টি ও শিমুলবাড়ী ইউনিয়নে ৭০টি নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক আসাদুজ্জামান স্টালিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :