ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

বার বার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, এবারে স্প্যানে আঘাতে মাস্তুল ভেঙে গেছে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১০:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝের স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা: ফাইল ছবি

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কার পর ১৩ আগস্ট ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছিলেন, ‘পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়’। খালিদ মাহমুদ চৌধুরী সেদিন আরও বলেছিলেন, সেতুতে হালকা ধাক্কা লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। আমরা এতে বিব্রত হচ্ছি। 

তারপর পরও একাধিকবার পদ্মার পিলারে ফেরির ধাক্কা লেগেছে। সর্বশেষ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া প্রান্তে পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির

সকাল ৭টা নাগাদ ২ ও ৩ নম্বর পিলারের মধ্যবর্তী স্প্যানে আঘাত ধাক্কা লাগে। এর ফলে ফেরির মাস্তুল ভেঙে গিয়েছে। সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম স্প্যানে ধাক্কার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিমুলিয়াঘাট থেকে আরিচার পাটুরিয়ায় যাবার পথে এঘটনা।

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কার পর ১৩ আগস্ট ঘটনাস্থল পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  

এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তেমন

কোনো ক্ষতি হয়নি। এর আগে ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর ফের ধাক্কা দিয়েছিলো এই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সে সময় ২০ যাত্রী আহত হয়েছিলেন। ২৩ জুলাই সকাল ১০টা নাগাদ ফের

পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে রো রো ফেরি শাহ জালাল। তাতে ২০ জন যাত্রী আহত হন এবং যানবাহনের ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :