ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে ২ হাজার নারীকে প্রধানমন্ত্রীর উপহার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ২৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে ২ হাজার নারী পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিনে ২ হাজার দুস্থ নারীকে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে প্রতিজনকে ২ হাজার টাকা করে উপহার দেন শেখ হাসিনা।

অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত দুই হাজার টাকা

ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩০ টাকা করে নিজেদের ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়েছেন।

রবিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে দুস্থ নারীদের উপহারের অর্থ প্রদান করেন।

দুস্থ নারীর সংখ্যা নির্ধারণ এবং বাছাইয়ের পুরো কাজ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রকের জাতীয় মহিলা সংস্থা।

বঙ্গমাতার জন্মদিনের এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গোটা ‘নগদ’ পরিবার গর্বিত বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জনবান্ধব সব সেবা দিয়ে আসছে।

‘নগদ’ অ্যাপ সব সময়ই জনহীতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এমন অনুসরণীয় কাজের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা

দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, যা সর্বপরি প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর আলোকপাত করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রকের সচিব মো. সায়েদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এর আগে ২০২০ সালেও একইভাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিনে ‘নগদ’ অ্যাপে দুস্থ মহিলাদের উপহার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :