ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

পরিস্থিতি বুঝে কঠোর লকডাউন : কাদের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ফের কঠোর লকডাউন দেওয়া হতে পারে। সোমবার ঢাকার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন

শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় কাদের বলেন, পুর্বের নির্ধারিত ভাড়ায় চলবে গণপরিবহন। বর্ধিত ভাড়ায় নেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থে সকল স্টেক হোল্ডার ও মালিক-শ্রমিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

গপরিবহন চলাচলের আগে গাড়ি জীবাণুমুক্ত ও পরিষ্কার করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিআরটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী।

দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করছে সরকার। সে অনুযায়ী ১১ আগস্ট থেকে সব

সরকারি-আধাসরকারি- স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। একই সঙ্গে অর্ধেক গণপরিবহন শতভাগ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি থাকবে। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটন

কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদন কেন্দ্র খোলার বিষয়ে আদেশে কিছু উল্লেখ করা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন আদেশ অনুযায়ী, অফিস-আদালত ও দোকানপাট চালুর পাশাপাশি নির্দিষ্ট রুটে অর্ধেক গণপরিবহন চলবে। তবে আসনের সমপরিমাণ যাত্রী বহন করতে পারবে।

বিধিনিষেধ শিথিল করা হলেও সবক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে কঠোর হওয়ার কথা জানানো হয়।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত কভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন করে আটটি শর্ত দিয়ে ১১ আগস্ট

থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এই আটটি শর্তের মাধ্যমে মূলত সবকিছু খুলে দেওয়া হলো।

গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হলেও ঈদের সময় আট দিন বিরতি দিয়ে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তা শেষ হয় ৫ আগস্ট। এর

মধ্যে বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়। বিধিনিষেধের মধ্যেই গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকলকারখানা খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিস্থিতি বুঝে কঠোর লকডাউন : কাদের

আপডেট সময় : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১