পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সেতুমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেয়। এতে ফেরির মাস্তুল ভেঙ্গে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে ফেরিটি যাবার
সময় পদ্মা সেতুর ২ ও ৩ পিলারের মাঝখানের ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না। এ ঘটনায় সেতুর কোন ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা।
ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গিয়েছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গিয়েছে।
মাদারীপুরের বাংলাবাজার-মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাতের ঘটনা ঘটলো। ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর
পিলারে আঘাত করা হয়। ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ফের সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনা।





















