ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

নাটোরে পিকআপ ভ্যান উল্টে ৬জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুরে যাত্রী বহনকারী একটি পিক-আপ উল্টে ৬ জনের মারা গিয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও অন্তত ৬ জন। উপজেলার কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে বনপাড়া-হাটিকুমরুল সড়কে রবিবার দুপুরের র্ঘটনা।

আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বড়াইগ্রামের বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, বেলা দু’টো নাগাদ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উল্টে যাওয়া পিক-আপের নিচ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বনপাড়া বাইপাস মোড় থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি পিক-আপ ঢাকার উদ্দেশে রওনা হয়।

ঈদের পর থেকে প্রতিনিয়ত বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ পিক-আপ ও ট্রাকযোগে ঢাকায় যাচ্ছেন। এদিনও পোশাক কারখানার শ্রমিকরা পিক-আপে করে ঢাকায় যাচ্ছিলেন। হাল্কা বৃষ্টি মধ্যে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

কলেজ শিক্ষক আশরাফ হোসেন বলেন, আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর সামনে পণ্যবাহী এসব যানবাহনে মানুষ পরিবহন করা হচ্ছে। মানবিক কারণে এগুলো প্রতিহত করা না হলেও দুর্ঘটনার শিকার হয়ে অনেককের মারা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :