ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

তাড়াহুড়ো অনলক হওয়ায় করোনার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা জাতীয় কমিটির

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ৩২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি  সংগ্রহ

কোরবাণীর ঈদের টানা ১৯দিন পর ১১ আগস্ট থেকে অনলকের পথে হাটে বাংলাদেশ। খুলে দেওয়া হয় মার্কেট, শপিংমলসহ সকল গণপরিবহন। রপ্তানিমুখী শিল্পকারখানা আগে থেকেই

খোলা ছিলো। লকডাউন শিথিলের পর পরই বেহিসেবি পথে হাটতে শুরু করে মানুষ। হাটবাজার, প্রতিটি শিল্প এলাকা, টিকা কেন্দ্র, রাস্তাঘাট সর্বত্র একই চিত্র।

যেখানে দুনিয়াজোড়া মহামারি চলছে, সেখানে ঢাকার পরিস্থিতি যে মোটেও সচেতন পথে হাটছে না, বিভিন্ন জায়গা ঘুরে তারই প্রমাণ মেলে। স্বাস্থ্যবিধি সম্পর্কে বার বার প্রশাসনের তরফে শত সচেতন বার্তা দেওয়ার পরও না মানার পথেই হাটছে সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতে লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার সংবাদবার্তায় একথা জানানো হয়।

কমিটির মূল্যায়নে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ উন্নতি দেখা

গেলেও সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় ফেরেনি। এ অবস্থায় সরকারের দ্রুত বিধিনিষেধ শিথিল বা তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয়।

এ কারণে সংক্রমণ ফের বৃদ্ধির আশঙ্কার সঙ্গে অর্থনীতিও হুমকির মুখে পড়তে পারে। লকডাউন আরও ১-২ সপ্তাহ চলমান রাখা গেলে পুরোপুরি সুফল মিলতো।

এ অবস্থায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সরকারের গৃহীত সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করে। কমিটির তরফে বলা হয়, ন্যূনতম সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন-

বিনোদন, কমিউনিটি সেন্টার ইত্যাদি আরও কিছুদিন বন্ধ রাখা, রেস্টুরেন্ট/ক্যাফেটেরিয়াতে বসে খাওয়ানোর পরিবর্তে কেবলমাত্র বিক্রি করা, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের পাশাপাশি

সম্ভব হলে বাড়িতে বসে কাজ করা ও অনলাইন সভা বা কর্মশালা-প্রশিক্ষণের ব্যবস্থা রেখে অফিস খোলা রাখা, তিন লেয়ার বিশিষ্ট মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করার ওপর জোর দেয় জাতীয় কমিটি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থার ওপর পড়ুয়াদের প্রশিক্ষণ এবং সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সংক্রমিত পড়ুয়াদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা পড়ুয়াদের ১৪ দিন কোয়ারেন্টিনের ব্যবস্থা এবং তিন লেয়ারের মাস্ক উৎপাদন ও বিক্রি নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদফতরের পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাড়াহুড়ো অনলক হওয়ায় করোনার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা জাতীয় কমিটির

আপডেট সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১