ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির অবসানের বার্তা ওবায়দুল কাদেরের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৫২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভোগান্তির অপর নাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এবারে ভোগান্তির অবসান ঘটার বার্তা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মা সেতু, মেট্রোরেল ও অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির অবসানও ঘটবে।

শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে একথা বলেন কাদের।

এসময় আরও বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির কারণ ড্রেনেজ সিস্টেম খারাপ। এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৬৩.২৭ ভাগ অগ্রগতি হয়েছে। বর্ষাকালের পর আর ভোগান্তি থাকবে না।

নির্মাণ কাজের সাময়িক সমস্যা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিআরটি প্রকল্প চালু হলে উভয় দিকে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। তখন গাজীপুর থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।

প্রকল্পের ত্রুটি সম্পর্কে মন্ত্রী বলেন, এডিবি বারবার এই প্রজেক্ট পরিদর্শন করেছে। ডিজাইনের কোনো ত্রুটি থাকলে এডিবি অর্থায়ন করত না।

সড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবুবকর সিদ্দিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিনসহ সড়ক পরিবহন ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির অবসানের বার্তা ওবায়দুল কাদেরের

আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১