ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ঢাকায় পৌছাচ্ছে একের পর এক টিকার চালান

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৩৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

ঢাকায় আসল চীনের উপহারের আরও ১০ লাখ ডোজ টিকা

উপহারের ১০ লাখ ডোজ টিকা নিয়ে চার্টার্ড ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদবার্তায় বলা হয়েছে, চীন থেকে বিমানের চার্টার্ড ফ্লাইটে ১০ লাখ

টিকা এসেছে। টিকা ও সিরিঞ্জ বহনকারী বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকায় পৌছোয়।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে পোঁছায়। টিকার তৃতীয় দফার চালানে আসলো উপহারের ১০ লাখ টিকা।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :