ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ডিম ছাড়তে ঝাকে ঝাকে মা ইলিশ আসছে বাংলাদেশের নদ-নদীতে

উদয়ন চৌধুরী, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ৩১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ইলিশ স্রোতের বিপরীতে প্রতিদিন ৭২ কিলোমিটার পথ পারি দিচ্ছে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এবারে অভিযানে প্রথম বারের মতো সমন্বিত বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও যুক্ত হয়েছে। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান

চলবে। মা ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশ এ বছর নদীতে ভাসমান ফাঁড়ি পরিচালনা করার পাশাপাশি সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখবে। বিমান বাহিনী আকাশপথে নজরদারি বাড়াবে এবং

রাতের বেলা টহল জোরদার করবে। নৌবাহিনীর ৯টি জাহাজ অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক আধিকারীক ও এশিয়ার অন্যতম ইলিশ

গবেষক ড. আনিসুর রহমান জানান, এরই মধ্যে প্রতিদিন স্রোতের বিপরীতে ৭২ কিলোমিটারের পথ পেরিয়ে নদ-নদীতে মা ইলিশ আসতে শুরু করেছে। মা ইলিশ নদ-নদীতে নিরাপদে ডিম

ছেড়ে ফের সাগরে ফিরে যাবে। মা ইলিশের আসা-যাওয়া এবং ডিম ছাড়া শেষে নিরাপদে সাগরে ফেরার বিষয়ে গবেষণাসহ নানা রকমের তথ্যউপাত্ত সংগ্রহ ইত্যাদি কাজে একাধিক গবেষণা দল

নিয়োজিত রয়েছেন। চলতি বছর ইলিশ আহরণ বন্ধ থাকাকালে ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।

ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ ধরা রুখতে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করবে। স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বরফকল বন্ধ রাখা, বাজার মনিটরিং এবং স্থানীয় মৎস্যজীবী, রাজনৈতিক নেতা-জনপ্রতিনিধিদের সঙ্গে

সমন্বয় করে সচেতনতা ও প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করবে। ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী ১ থেকে

সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :