ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: ফোকাস বাংলা

                 ‘বাংলাদেশ জুড়েই যেন একটা শোক মঞ্চ’

বাংলাদেশের জাতিরপিতার ৪৬তম শাহাদৎ বার্ষিকীর প্রতুষ্যে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির জনকের কন্যা। পিতার পর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের

ভাগ্যপরিবর্তনে হাল ধরেছেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার হৃদয়ে যে রক্ষরণের সূত্রপাত হয়েছে, তা আজীবন বাঙালিজাতিকে কাঁদাবে। শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে স্বপ্ন বাস্তবায়নের দেশে পরিণত করেছেন। যা গোটা বিশ্বের দৃষ্টি কেড়েছে।

সপরিবারে জাতিরজনককে হারানোর এই দিনটি ‘জাতীয় শোক দিবস’ হিসাবে পালন করে আসছে বাঙালিজাতি। দিবসটি উপলক্ষে দেশের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।

রবিবার সকাল ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি দল এসময় সশস্ত্র সালাম জানায় এবং বিউগলে

বাজানো হয় করুণ সুর। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের শান্তিক কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ অগাস্ট নিহতদের আত্মার শান্তি কামানায় বিশেষ প্রার্থনা করা হয়।

ধানমণ্ডি থেকে শেখ হাসিনা যান বনানী কবরস্থানে। সেখানে ৭৫’র ১৫ আগস্টের শহীদ সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করার পাশপাশি ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। সেখানে প্রধানমন্ত্রী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :