ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

জঙ্গিগোষ্ঠী দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি: তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

জঙ্গিগোষ্ঠী দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি। হরকাতুল জিহাদ ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীসহ জামায়াতের লোকজন কিভাবে সেখানে সংযুক্ত ছিল, কিভাবে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার এখনো পাওয়া যায়।

সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ‘আইভি রহমান’ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আইভি রহমান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা

আকরাম হোসেনের সভাপতিত্বে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক প্রধান আলোচক হিসেবে সভায় বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী এসময় বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট ও ২১শে আগস্ট শহীদ

সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্মরণ করেন।

ড. হাছান বলেন, জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হাওয়া ভবনের পরিচালনায় সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেড দিয়ে ২১

আগস্টে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজের হাতে গ্রেনেড সরবরাহ করেছিল এবং এ বিষয়ে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর,

ফাঁসিপ্রাপ্ত উপমন্ত্রী আব্দুস সালামের উপস্থিতিতে হাওয়া ভবনের বৈঠকে কিভাবে পরিকল্পনা হয়েছে সব আজ দিবালোকের মতো স্পষ্ট।

দেশটাকে বিএনপি কোন জায়গায় নিয়ে যেতে চায় এমন প্রশ্ন রেখে তথ্য মন্ত্রী বলেন, আজকেও দেখুন যে, তালেবান যখন কাবুল দখল করলো তখন ডা. জাফরুল্লাহ কি বললেন! ২০০১ থেকে

২০০৬ সাল পর্যন্ত এই দেশটাকে তারা জঙ্গিদের অভয়রাণ্য বানিয়েছিল। তাদের মাধ্যমেই ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করেছিল, কিবরিয়া সাহেব, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা

করেছিল, বিভিন্ন জায়গা গ্রেনেড হামলা, বোমা হামলা করেছিল। অর্থাৎ বিএনপি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। যারা এই রাজনীতি করে তারা কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে

পারে না। বিএনপি-জামাত এবং সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোর এ ধরণের জিঘাংসার অপরাজনীতি যদি বন্ধ না হয় তাহলে আমাদের দেশে রাজনীতি কখনোই পরিশুদ্ধ হবে না।

আওয়ামী লীগ নেতা এম. এ. করিম, আইভি রহমান পরিষদের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান খোকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, রাজনীতিবিদ রোকন

উদ্দিন পাঠান, ন্যাপ ভাসানী সভাপতি এম, এ ভাসানী, আইভি রহমান পরিষদ সদস্য আজিজুর রহমান, মাহবুব হোসেন, খালেকুজ্জামান, হোসনে আরা জলি, সমীরণ রায় প্রমুখ সভায় বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জঙ্গিগোষ্ঠী দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১