ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

চীন থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৩৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের সিনোফার্মের তৈরি আরও ৬ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতথ্য নিশ্চিত করে বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির

সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী তিনমাসের মধ্যে এসব টিকা ঢাকা পৌঁছাবে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার ভার্চ্যুয়ালি ২৭তম সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা

কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, সিনোফার্ম থেকে ৬ কোটি ডোজ টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। হিসাব করে

দেখা গেছে ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে। তার জন্য ২৭ কোটি ৬৫ লাখ টিকা কেনা প্রয়োজন। এর মধ্যে মজুত রয়েছে ২ কোটি ৫৫ লাখ ডোজ। বাকিটা সংগ্রহ

করতে হবে। স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে এই টিকা সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) চুক্তিপত্রে উল্লিখিত একক মূল্যে ক্রয়ের অনুমোদন দেওয়া

হয়েছে। টিকার দাম প্রসঙ্গে বলেন, দাম বলব না। আগের নির্ধারিত যে দাম রয়েছে, তার চেয়ে বাড়েনি। সবমিলিয়ে ২৭ কোটি ডোজ টিকা লাগবে তার জন্য সরকারের কত টাকা লাগতে পারে

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রাইসটি আমাদের কাছে নেই। কারণ বাকিগুলো এখনও নেগোসিয়েশন চলছে। প্রাইস ফাইনালাইজড হলে আমরা বলতে পারবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :