ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

করোনায় এক মাসে সর্বোচ্চ মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগের দিনের চেয়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে।

এক মাসের বেশি সময়ের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জন।

রবিরার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়, শনিবার ২৪ ঘন্টায় ১৮ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৭। শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ।

এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ২৬ হাজার ৯২২। মোট মারা গিয়েছে ১৩ হাজার ১১৮ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৮ জন, রংপুরে ৪ জন, সিলেট ও ময়মনসিংহে ২ জন করে এবং বরিশালে একজনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :