ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজার পর এবার উত্তরপূর্ব ভারতের ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উপহার হিসেবে ৩০০ কেজি পাঠালেন।  সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় দু’দেশের শূন্য রেখায় আম গ্রহণ করেন ত্রিপুরার বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন এবং ত্রিপুরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি।

শেখ হাসিনার উপহার আম পাঠানোর তালিকায় ভারত, চীন, মালদ্বীপ, নেপাল, ভুটান, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডের পর এবার আম পৌঁছালো দেশটির পাঁজর ঘেষা উত্তরপূর্ব ভারতের ত্রিপুরায়।

আমের চালানটি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাস ভবনে হস্তান্তর করেন সহকারী হাইকমিশনার। সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন জানান, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেখ হাসিনার উপহারের আম পাঠানো হয়েছে।

সেই ধারাবাহিকতায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সুস্বাদু ৩০০ কেজি আম উপহার হিসেবে পাঠালেন শেখ হাসিনা।

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তের ঋণ’ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পা রেখে তা সোনালী অধ্যায়ে পৌছে গিয়েছে-যা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে, ৩০ জুন ভুটানের রাজা লোটে শেরিংকে পাঠানো

হাসিনার পাঠানো উপহার সামগ্রীর মধ্যে ছিল ২০০০ কেজি আম, কাঁঠাল-সহ মোট ১৫০ বাক্স মরশুমি ফল। আর এবার ভারতের সঙ্গে সৌহার্দ্য স্বরূপ আম এবং অন্যান্য ফল পাঠালেন হাসিনা।

প্রসঙ্গত, রাজনীতির বাইরে হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সহোদরার মতো সম্পর্ক। প্রতি বছরই উপহার হিসেবে দুই বাংলার মধ্যে আম-ইলিশ-শাড়ি এসব আদান প্রদান হয় উভয়ের মধ্যে। আমের মরশুমে এবারও তার ব্যতিক্রম হল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১