ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

এবারে গাড়ি তৈরির খাতায় নাম লেখাবে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ৩৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’। এটি এখন আর কোন স্লোগানে সীমাবদ্ধ নয়। স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশে এটাই সম্ভব। কিছু দিন আগেই টিকা উৎপাদনের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এবারে গাড়ি তৈরি করবে বাংলাদেশ।

আগামী বছর যানচলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে পদ্মাসেতু। তখন জিডিপি বাড়বে এক শতাংশের বেশি। একই বছর বাস্তবায়ন হতে যাচ্ছে তিনটি মেগাপ্রকল্প। এর মধ্যে পদ্মাসেতু, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল এবং ঢাকায় মেট্রোরেল।

বাংলাদেশের সঙ্গে ভারতের কানেক্টিভিটির একাধিক প্রকল্প শেষ হতে যাচ্ছে। এরমধ্যে মোংলা-খুলনা রেলপথ। যেটি ঢাকার ওপর দিয়ে সিলেট মৌলভিবাজারের কুলাউড়া পেরিয়ে অসমের মহিষাণে পৌঁছে যাবে।
অন্যদিকে আখাউড়া-আগরতলা রেলপথ চালু হবার আশা করা হচ্ছে ২০২২ সালে।

গাড়ি তৈরি করবে বাংলাদেশ

২০২৪ সালেই বাংলাদেশে হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়ি তৈরি হতে যাচ্ছে। তখন তুলনামূলক কমমূল্যে মিলবে বিদেশি ব্রান্ডের গাড়ি। হুন্দাই এবং ফেয়ার টেকনোলজি যৌথভাবে বাংলাদেশে হুন্দাই যাত্রীবাহী যানবাহন উৎপাদন কারখানা গড়ে তুলছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপন করা হচ্ছে এ কারখানা।

রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ফেয়ার গ্রুপ আয়োজিত ফেয়ার টেকনোলজিস-হুন্ডাই ‘থ্রি এস সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান, শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ূন।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমল আল মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ.বি. তাজুল ইসলাম (অব.) বাংলাদেশ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন।
ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম দয়ান এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরীও এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবারে গাড়ি তৈরির খাতায় নাম লেখাবে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১