ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

উদ্বেগ বাড়িয়ে চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, একদিনে ২৭৬জন হাসপাতালে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

করোনার মহামারির ডেল্টা ধরণ নিয়ে যখন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে, তখন

পাল্লা দিয়ে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিনিয়ত এর সংক্রমণ বাড়ছে। এই মধ্যে ৬টি

হাসপাতালকে ডেঙ্গু হাসপাতাল হিসেবে নির্ধারণ করে দিয়েছে সরকার। গত ২৪ ঘণ্টায় নতুন করে

আরও ২৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে  চিকিৎসাধীন। ঢাকার

ভেতরের বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন এবং বাইরের হাসপাতালে চিকিৎসা  নিচ্ছেন আরও ৩৩

জন। সোমবার বিকাল নাগাদ সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি

অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যানে বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে

মোট ৮ হাজার ৩৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৩৪ জন। এক দিনে রের্কড সংখ্যক ডেঙ্গু

আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তির হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৬ জন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও

বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন

হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭ জন। ডেঙ্গুতে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :