ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

আওয়মী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ২৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে থেকে ১টি গুলির খোসা ও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ : বাড়ির সামনে পুলিশি পাহারা ছবি: সংগ্রহ

বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন

আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১টি গুলির খোসা উদ্ধার করেছেন তারা।

সোমবার বিকেল ৫টার দিকে ওবায়দুল কাদেরের নিজ বাড়ি বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে। তারা কাদেরের

পরিবারকে গালিগালাজ করে পালিয়ে যায়। এর আগেও বেশ কয়েকবার তার গ্রামের বাড়িতে হামলা চালানোর ঘটে।

ঘটনার খবর পেয়ে নোয়াখালী ডিবি পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি গুলির খোসা ও ৫টি অবিস্ফোরিত

ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বর্তমানে বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। র‌্যাব, ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশের টহল জোরদার রয়েছে।

ককটেল হামলার প্রতিবাদে বিকেলে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে। এ ব্যাপারে বাড়িতে অবস্থানকারী মেয়র আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল বলেন, মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :