ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

অনলাইন তৎপর জঙ্গিরা কঠোর গোয়েন্দা নজরদারি

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৌশল পাল্টে অনলাইনে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জঙ্গিরা। জঙ্গি তৎপরতা রুখে দিতে মাঠে রয়েছে গোয়েন্দারা। এক্ষেত্রে র‌্যাব ও পুলিশের নজরদারিতে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠতে পারছে না। বিশেষ করে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর বড় ধরণের হামলা চালানোর মতো সক্ষমতা নেই।

ঢাকার হলি আর্টিজানে হামলার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করতে এসে র‌্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকার গুলশানে জঙ্গিদের হাতে নিহত পুলিশ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান ও মো. রবিউল করিমের ভাস্কর্য উন্মোচন করা হয়।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, জঙ্গি দমনে র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে। তবে জঙ্গিরা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। র‌্যাবের নজরদারি কারণে জঙ্গিরা তৎপরতা দুর্বল হয়ে পড়েছে।

মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, সারা বিশ্ব জঙ্গিরা এখন অনলাইনে কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশেও অনলাইনে জঙ্গি কার্যক্রম দেখা যায়। তবে অনলাইনে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :