ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বলিউডের সুপার মডেল জর্জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৩৮৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বলিউডের সুপার মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সালমান খানের ভাই আরবাজ খানকে বেশ ক’দিন ধরেই দেখা যাচ্ছে। আলোচনার থেকে সমালোচনার পাল্লা ভারী করে চলেছেন এই জুটি। সম্প্রতি ইনস্টাগ্রামে সালমানের গান- ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ মাফ হো’ ভিডিও শেয়ার করেছেন জর্জিয়া। আর তা নিয়ে যেন নেট দুনিয়ায় ফের উত্তাপের শুরু।

ভিডিওতে কালো শাড়ির সঙ্গে বেশ খোলামেলা ভঙ্গিতে দেখা যায় জর্জিয়াকে। বর্তমানে দুবাইয়ে শুটিংয়ের ফাঁকেই করেছেন এই ভিডিও। তার আগামী ছবি ওয়েলকাম টু বজরঙ্গপুর। শিগগিরই শুরু হবে শুটিং। কণ্ঠশিল্পী মিকা সিংয়ের সঙ্গে ‘রূপ তেরা মস্তানা’ অ্যালবামে কাজ করছেন জর্জিয়া।

এদিকে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়াকে বেছে নিয়েছেন সালমানের ভাই আরবাজ। মালাইকা ও আরবাজের একটি ছেলে রয়েছেন। ২০১৭ সালে আরবাজ আর মালাইকা অরোরার ডিভোর্স হয়ে যায়। তাদের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হয় একই সঙ্গে।

তবে থেমে নেই মালাইকা-ও। আরবাজের মত তার জীবনেও নতুন প্রেম এসেছে। অভিনেতা অর্জুন কাপুরের ঘনিষ্ঠতার খবর বিটাউনে রীতিমতো আলোচিত। এমনকি কাপুর পরিবারও তাদের সম্পর্কে সবুজ সংকেত দিয়েছে। গত বছর সঞ্জয় কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

ছবিতে অর্জুন আর মালাইকাকে একসঙ্গে দেখা যায়। এই ছবির নিচে সঞ্জয় ক্যাপশন দেন ‘মাই ফ্যামিলি’। আর এই ক্যাপশনসহ ছবি ইঙ্গিত দিচ্ছে, মালাইকাকে তাঁরা কাপুর পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বলিউডের সুপার মডেল জর্জিয়া

আপডেট সময় : ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১