ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা ম্যানিলায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা বিনিময় র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান বহির্নোঙরে থাকা ৩টি  জাহাজ থেকে ১০ কোটি টাকার মাল লুটের অভিযোগ তিস্তা পারের মানুষের ভাঙন আতঙ্ক  বন্যার ক্ষতি শুধু অর্থনীতিতে নয়, মানুষের জীবনেও গভীর ক্ষত

১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

ছবি: আইএমডিবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডে সাফল্যের শিখরে পৌঁছে অভিনয় ছেড়ে দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। বেশির ভাগ তারকাই ক্যারিয়ারের শেষ প্রান্ত পর্যন্ত আলোচনায় থাকার চেষ্টা করেন। কিন্তু সেই প্রচলিত নিয়ম ভেঙে একসময় কোটি কোটি ভক্তকে বিস্মিত করেছিলেন অভিনেত্রী আসিন থোট্টুমকাল। বলিউডের প্রথম ১০০ কোটির সিনেমার নায়িকা হয়েও মাত্র ৩০ বছর বয়সে অভিনয়কে বিদায় জানান তিনি। এরপর থেকে রুপালি পর্দার আলো থেকে অনেকটাই দূরে তাঁর জীবন।

১৯৮৫ সালের ২৬ অক্টোবর ভারতের কেরালার কোচিতে জন্মগ্রহণ করেন আসিন। ব্যবসায়ী বাবা জোসেফ থোট্টুমকাল ও চিকিৎসক মা সেলিনের একমাত্র সন্তান তিনি। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করার পাশাপাশি কৈশোরে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। মাত্র ১৫ বছর বয়সে মালয়ালাম চলচ্চিত্র নারেন্দ্রন মাকান জয়কান্থন ভাকা দিয়ে অভিনয়জীবন শুরু হয় তাঁর।

বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন?
ছবি সংগ্রহ

খুব অল্প সময়ের মধ্যেই তামিল ও তেলেগু চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন আসিন। দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকাদের বিপরীতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন নির্মাতাদের আস্থার নাম। সুরিয়ার সঙ্গে গজনি, বিজয়ের সঙ্গে পোক্কিরি, মহেশ বাবুর সঙ্গে ওক্কাডু এবং অজিত কুমারের সঙ্গে ভারালারু তাঁকে দক্ষিণী সিনেমার শীর্ষ নায়িকাদের কাতারে নিয়ে যায়।

তবে তাঁর জীবনের সবচেয়ে বড় মোড় আসে ২০০৮ সালে। আমির খান অভিনীত গজনি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। তামিল সংস্করণের জনপ্রিয় চরিত্র ‘কল্পনা’কে হিন্দি পর্দায়ও সমান দক্ষতায় ফুটিয়ে তোলেন তিনি। ছবিটি শুধু সুপারহিটই হয়নি, বলিউড ইতিহাসে প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়ে। এক রাতেই জাতীয় তারকায় পরিণত হন আসিন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সালমান খানের সঙ্গে রেডি, অজয় দেবগনের সঙ্গে বোল বচ্চন, অক্ষয় কুমারের সঙ্গে হাউসফুল খিলাড়ি ৭৮৬ একের পর এক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করে তিনি বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য নায়িকাদের একজন হয়ে ওঠেন।

আসিনকে অন্যদের থেকে আলাদা করেছিল তাঁর ব্যক্তিত্ব। মালয়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি—চারটি ভাষার চলচ্চিত্রে সমান সাফল্য পেয়েছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ছিলেন প্রচারবিমুখ। বিতর্ক, প্রেমের গুঞ্জন কিংবা চটকদার শিরোনামের বদলে তিনি নিজের কাজ দিয়েই দর্শকের ভালোবাসা অর্জন করেন।

তবে সাফল্যের মধ্যগগনেই অভিনয়জীবনকে বিদায় জানান আসিন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অল ইজ ওয়েল ছিল তাঁর শেষ ছবি। পরের বছর মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা রাহুল শর্মাকে বিয়ে করেন তিনি। জানা যায়, অভিনেতা অক্ষয় কুমারই তাঁদের পরিচয়ের সেতুবন্ধন তৈরি করেছিলেন।

বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন?
ছবি: আইএমডিবি

২০১৭ সালে তাঁদের কন্যা আরিনের জন্মের পর পরিবারই হয়ে ওঠে আসিনের প্রধান অগ্রাধিকার। বর্তমানে দিল্লি ও মুম্বাইয়ে স্বামী-সন্তানকে নিয়ে তুলনামূলক ব্যক্তিগত জীবনযাপন করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সক্রিয় নন। মাঝে মধ্যে পরিবারের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেও অভিনয়ে ফেরার কোনো ইঙ্গিত দেননি।

একসময় যিনি ছিলেন বলিউডের সবচেয়ে সফল নায়িকাদের একজন, আজ তিনি আলো-ঝলমলে ক্যামেরার সামনে নয়, বরং পরিবারকে ঘিরেই নিজের নতুন জীবনের গল্প লিখছেন। হিন্দুস্থান টাইমস অবলম্বনে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন?

আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬