ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি সাতক্ষীরায় জলাবদ্ধতার ছোবল আমন চাষ হয়নি সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের লালন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সেতু ভারতীয় হাইকমিশনার উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, স্নাতক ডিগ্রিধারী প্রায় ৯ লাখ

শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌন অপরাধে দণ্ডিত প্রয়াত মার্কিন অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে করা মানহানির মামলায় বড় ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে করা এক হাজার কোটি ডলারের মানহানির মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকা এবং মানহানির মামলায় প্রয়োজনীয় ‘প্রকৃত বিদ্বেষ’ (Actual Malice) প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

শনিবার ফ্লোরিডার মায়ামির ফেডারেল জেলা আদালতের বিচারক ড্যারিন গেইলস মামলাটি খারিজ করেন। রায়ে তিনি বলেন, ট্রাম্পের সংশোধিত অভিযোগেও প্রকৃত বিদ্বেষের উপাদান প্রতিষ্ঠিত হয়নি। বরং অভিযোগের বেশ কিছু অংশ অস্পষ্ট, পরস্পরবিরোধী এবং সংশ্লিষ্ট প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে অসংগতিপূর্ণ।

যুক্তরাষ্ট্রের আইনে কোনো মানহানির মামলা প্রমাণের ক্ষেত্রে বাদীকে দেখাতে হয়, অভিযুক্ত ব্যক্তি বক্তব্যটি মিথ্যা জেনেও প্রকাশ করেছেন অথবা এর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে বেপরোয়া অবহেলা করেছেন। বিশেষ করে জনপরিচিত ব্যক্তির ক্ষেত্রে ‘প্রকৃত বিদ্বেষ’ প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের অভিযোগে সেই আইনি শর্ত পূরণ হয়নি বলে মনে করেছেন বিচারক।

২০২৫ সালের ১৭ জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে ২০০৩ সালে শুভেচ্ছাবার্তার একটি সংকলন তৈরি করা হয়েছিল। ওই সংকলনে ট্রাম্পের নামে একটি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ছিল। বার্তাটিতে নারীর অবয়বের মতো হাতে আঁকা একটি ছবি এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে চিঠির লেখা, ছবি ও স্বাক্ষরের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন ট্রাম্প। পরে মার্কিন প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির মাধ্যমে চিঠিটির একটি অনুলিপি প্রকাশ করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ আখ্যা দিয়ে ২০২৫ সালের ১৮ জুলাই সংবাদমাধ্যমটি এবং এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন ট্রাম্প।

গত এপ্রিলে আদালত প্রথমবারের মতো মামলাটি খারিজ করেছিলেন। তবে নতুন করে অভিযোগ দাখিলের সুযোগ পান ট্রাম্প। সেই সুযোগ কাজে লাগিয়ে মে মাসে সংশোধিত অভিযোগ জমা দেন তিনি। কিন্তু তাতেও আদালতের সন্তুষ্টি অর্জন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।

এবার মামলাটি ‘উইথ প্রেজুডিস’ (With Prejudice) ভিত্তিতে খারিজ করা হয়েছে। এর অর্থ, একই অভিযোগে নতুন করে মামলা করার সুযোগ আর থাকছে না। ফলে ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ট্রাম্পের এ প্রচেষ্টা কার্যত শেষ হলো।

এদিকে বিবিসি ও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন ট্রাম্প। সেসব মামলার আইনি প্রক্রিয়া এখনো চলমান।

সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের

আপডেট সময় : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬