ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রয়োজনে ডিগ্রির স্বীকৃতি বিবেচনা করা হবে: শিক্ষা উপমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৩৬৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কওমি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে কেউ অরাজকতা ও অপরাধমূলক কাজ করেন, তাহলে তাদের সর্বোচ্চ ডিগ্রির স্বীকৃতি, রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি পুনরায় বিবেচনা করে দেখা হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় টিকা গ্রহণের পর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, আপনারা জানেন ইতিমধ্যে কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে আমরা জাতীয়ভাবে সম্মান দিয়ে ইসলামি স্টাডিজের মাস্টার্সের সমমর্যাদা দিয়েছি। তারপরও যদি এ ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিষ্ঠানগুলো করতে থাকে, এগুলোকে ব্যবহার করে কেউ অপরাধমূলক কাজ অব্যাহত রাখে তাহলে ডিগ্রির স্বীকৃতি এবং সামাজিক ও রাজনৈতিক স্বীকৃতি বিবেচনা করে দেখতে হবে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, করোনা নিয়ন্ত্রণের জন্য কওমি মাদ্রাসাসহ সব আবাসিক-অনাবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যদি না মানে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশকে বলে দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এগুলো পর্যবেক্ষণ করা হবে।

উপমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন। তার বক্তব্য রাখার পর আমরা কে কী বলছি, সেগুলো আসলে গৌণ। তিনি নির্দেশনা দিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষ সেই নির্দেশনা মেনে ব্যবস্থা নিচ্ছে।

আপনারা জানেন, যারা অরাজকতা করেছে, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই, রাঙ্গুনিয়ায় আমাদের একজন আওয়ামী লীগ নেতা আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছেন।

স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধী শক্তি কাদের ঘাড়ে বন্দুক রেখে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে, হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছে, তা আমরা দেখেছি।

মামুনুল প্রসঙ্গে তিনি আরও বলেন, কে কত বড় নেতা, তার কী মান, সেটা আমাদের দেখার বিষয় নয়। মামুনুল হককে আমরা প্রতিরোধ করেছিলাম। সে ভয়ে চট্টগ্রামে আসেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে, সে একটা চরিত্রহীন ব্যক্তি। সে মিনিটে একজনকে তার প্রথম স্ত্রী বানায়, একজনকে দ্বিতীয় স্ত্রী বানায়।

মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে নওফেল বলেন, সাধারণ মাদ্রাসাছাত্রদের ব্যবহার করা হচ্ছে। তাদের কারণে ছাত্ররা মারা গেছে। আপনাদের শুধু উসকানি দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। দাঙ্গা-হাঙ্গামায় ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রয়োজনে ডিগ্রির স্বীকৃতি বিবেচনা করা হবে: শিক্ষা উপমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১