ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

Eid al-Adha : ঈদুল আজাহা উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিদি, ঢাকা

দুই বছর পর স্বাভাবিক পরিবেশে বাংলাদেশের মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজাহা উদযাপন করেছে। করোনা অতিমারির কারণে দুই বছর জাতীয় ঈদগাহের কপাট বন্ধ থাকে। এবছর পরিস্থিতি অনুকূলে থাকায় জাতীয় ঈদগাহে দুটো ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়েছে। বাংলাদেশের প্রতিটি ঈদগাহ এবং মসজিদে ছিলো উপচে পড়া ভিড়। নামাজ শেষে পশু কোরবানি  দেওয়া হয়।   ঢাকার জাতীয় ঈদগাহে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদাগহ ময়দানে।

নামাজ শেষে করোনা ও প্রাকুতিক দুর্যোগপীড়িত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭ থেকে ১১টা পর্যন্ত পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে জিলহজ মাসের ১০ তারিখে কোরবানি দেওয়া হলেও ঈদের পর দুই দিন, তথা জিলহজ মাসের ১১ ও ১২ তারিখেও পশু কোরবানির ধর্মীয় বিধান রয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  ভিডিও বার্তায় ত্যাগের চেতনায় দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য