ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎপাদন সক্ষমতার  নামে বিপর্যয়:  ৭ বছর ভর্তুকি বেড়েছে প্রায় ৬৩৩ শতাংশ ২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি চীন সফরে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাণিজ্য ও ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বায়ুদূষণ : বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা ইরানের ইউরেনিয়াম নিয়ে ‘টানাটানি’ ট্রাম্প-পুতিনের, কোন দিকে যাবে তেহরান? বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি মার্কিন আদালতের রায়েও বহাল ১০ শতাংশ পাল্টা শুল্ক, নতুন অনিশ্চয়তায় রফতানিকারকরা পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangamata : বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ ফজিলাতুন নেছা ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা    

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের বুলেটের আঘাতে শহীদ হন বঙ্গমাতা।

বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এদিন সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ নারীর হাতে তুলে দেওয়া হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক।

বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

বঙ্গমাতার ডাকনাম ছিল রেণু। তার বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন বঙ্গমাতা। ১৯৩৮ সালে বঙ্গবন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জন্মবার্ষিকীর কর্মসূচি : দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। সকাল ৯টায় বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর আজিমপুর এতিমখানায় খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনাসভা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ করবে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Bangamata : বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী

আপডেট সময় : ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২