ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আনন্দিত জয়শঙ্কর

ঋদ্ধিমান, ঢাকা
  • আপডেট সময় : ১০:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: টুইট থেকে নেওয়া

‘বৈঠকে ঢাকা নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার জন্য অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর’

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে কানেক্টিভি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৈঠকে ঢাকা নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার জন্য অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর।

বৃহস্পতিবার তাসখন্দে বিদেশমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় এ কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী ।

টুইটে জয়শঙ্কর লেখেন, তাসখন্দ কানেক্টিভিটি কনফারেন্সের ফাঁকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। আমাদের সংযোগের বিভিন্ন দিকসহ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এটি একটি অনন্য সুযোগ।

তাসখন্দে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বুধবার সকালে দেশটি উদ্দেশে রওনা হন ড. মোমেন। এ সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের সঙ্গে বৈঠক করবেন।

তাছাড়া মোমেন সাইড লাইনে বৈঠক করবেন চীন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী ওয়াং ই ও সের্গেই ল্যাভরভের সঙ্গে। বাংলাদেশের বিদেশমন্ত্রক এবং ভারতের হাইকমিশন এতথ্য নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :