ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ঈদগাহে ও খোলা জায়গায় ঈদের জামাতে বাধা নেই

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ২৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঈদগাহে ১ লাখ ২০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারেন: ছবি সংগ্রহ

এবারের ঈদুল আযাহার জামায়াত মসজিদের পাশাপাশি ঈদগাহ এবং খোলা স্থানেও আয়োজন করা যাবে। এই খবরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বইছে স্বস্তির আনন্দ।

করোনাকালে যেখানে মসজিদে নামাজ আদায় করা নিয়ে বিধিনিষেধ তথা সীমিত সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে দৈহিক দূরত্ব মেনে নামাজ আদায়ের নির্দেশনা ছিলো, সেখানে ঈদগাহে ঈদের নামাজ আদায় বড় আনন্দের বার্তা।

ঈদুল আযহার নামাজের জামাত মসজিদের পাশাপাশি ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনে বাধা নেই বলে সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রক।

বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে কিশোরঘঞ্জের সোলাকিয়া ময়দানে।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, করোনা অতিমারিতে স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে

আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়ে থাকে।

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে ঈদের নামাজের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে মসজিদে এসে জামাতে অংশ নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :