ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

হাতিয়ায় গৃহহীনদের মাঝে ৮০টি ব্যারাক হাউজ হস্তান্তর করলো বাংলাদেশ নৌবাহিনী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ২৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া উপজেলায় আরও ১টি প্রকল্পের আওতায় ৬০টি এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ৪টি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউজ নির্মাণ কাজ চলমান রয়েছে

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নোয়াখালী জেলারহাতিয়া চর ঘাসিয়ায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৮০টি পাকা ব্যারাক মঙ্গলবার স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর পক্ষ থেকে নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি

এবং হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এর কাছে আনুষ্ঠানিকভাবে ব্যারাকসমূহ হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী এই ব্যারাক হাউজ সমূহ নির্মাণ করে। ৮০টি ব্যারাক হাউজের প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৪০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাসক রতে পারবে।

প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথ রুমের সুবিধা রয়েছে। দেশব্যাপী করোনা সংক্রমণের মাঝেও নৌবাহিনী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকসমূহের কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে। উল্লেখ্য, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনস্থ নোয়াখালী

জেলার হাতিয়া উপজেলায় আরও ১টি প্রকল্পের আওতায় ৬০টি এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ৪টি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউজ নির্মাণ কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :