ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

রফতানি পণ্যের চুরি ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

“নজির গড়ে সিসিটিভির নজরদারিতে আসছে ঢাকা-চট্টগ্রাম মহসড়ক। মহাসড়কের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, যা মাস চারেকের মধ্যেই শেষ হবে”

ঢাকা-চট্টগ্রাম মহসড়ক সিসিটিভি’র নজরদারিতে আনার জন্য এ মহাসড়কের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী চার মাসের মধ্যে সমাপ্ত হবে।


মহাসড়কে রফতানি পণ্যের চুরি ঠেকাতে সরকারের অবস্থান জিরো টলারেন্সের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পোশাক শিল্প দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এ শিল্পে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাসহ সব সহযোগিতা প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রক তৎপর রয়েছে। পণ্য চুরি বন্ধের জন্য উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে কঠোর নির্দেশনা দেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রফতানি পণ্য চুরি প্রতিরোধ যেভাবেই হোক, সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহসড়ক সিসিটিভি’র নজরদারিতে আনার জন্য এ মহাসড়কের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী চার মাসের মধ্যে সমাপ্ত হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি বন্ধের জন্য অতিরিক্ত মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশকে প্রধান করে বিজিএমইএ, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ এবং বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ কমিটির মূল

কাজ হবে চুরি বন্ধের জন্য সংশ্লিষ্ট সবার জন্য এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর) নির্ধারণ করে দেওয়া। নির্দেশনায় আরও রয়েছে, চুরি বন্ধের জন্য হাইওয়ে পুলিশ এখন থেকে শুধু হাইওয়ে নয়, সংযুক্ত ফিডার রোডগুলোতেও টহলদারি ও তদারকি জোরদার করবে।

প্রসঙ্গত, বিজিএমইএ মহাসড়কে তৈরি পোশাক শিল্পের রফতানির মালামাল চুরি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারকে অনুরোধ জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্যগণ এবং বাংলাদশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় তৈরি পোশাক শিল্পগোষ্ঠীর সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে পোশাক খাতের রফতানি ও আমদানির মালামাল চুরির ঘটছে। এটা মাঝখানে বন্ধ ছিল। ফের আবার শুরু হয়ে গিয়েছে।

এ মহাসড়কে একটি সংঘবদ্ধ শ্রেণিচক্র কাভার্ডভ্যানের চালকদের সঙ্গে যোগসাজশ করে রাতের বেলায় কাভার্ডভ্যান দাঁড় করিয়ে মালামাল চুরি করছে। অনেক সময় কার্টুনের ওজন ঠিক রাখার জন্য তারা কার্টুনে ঝুট, মাটি ইত্যাদি ভরে দিচ্ছে। পরে যখন উক্ত রফতানি পণ্য আমেরিকা-

ইউরোপসহ বিভিন্ন দেশে ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে, তখন কার্টুন খুলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আসছে। এতে করে রফতানিকারকরা আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের সুনামও নষ্ট হচ্ছে।

পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ চুরি প্রতিরোধে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবনা দিয়ে বলেন, এ কমিটি চুরি বন্ধের জন্য সংশ্লিষ্ট সবার জন্য এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর) নির্ধারণ করার কাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :