ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

৮ দিনে ঢাকায় আটক ৫,৯৫১ জন, কোটি টাকার ওপরে জরিমানা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

করোনার হটস্পটে পরিণত হয়েছে বাংলাদেশ। এতোদিন যা নগর কেন্দ্রীক সীমাদ্ধ ছিলো, এখন তা ছড়িয়ে পড়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। সীমান্তবর্তী জেলা খুলনা, রাজশাহী, যশোর ও সাতক্ষীরার অবস্থা সংকটময়। করোনার মৃত্যুর সর্বচ্চস্থানে রয়েছে খুলনা। এ অবস্থায় কঠোর লকডাউনের অষ্টমদিন অতিবাহিত হলো। করোনায় ফের একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তর বার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন, যা মহামারিকালে একদিনে সর্বোচ্চ। এর আগে বুধবার শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ১৬২ জন। আর তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলো ১১ হাজার ৫২৫ জন। যা কিনা গতকাল পর্যন্ত একদিনে সর্বোচ্চ জায়গাটি দখল করে ছিলো। টানা তিন দিন ধরে শনাক্ত ১১ হাজারের উর্ধে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, নতুন শনাক্ত হওয়া ১১ হাজার ৬৫১ জনকে নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্তর সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। আর মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জনে। পরিস্থিতির পরিবর্তন না হলে আসছে ঈদেও লকডাউন থাকার আশঙ্কা করা হচ্ছে।

লকডাউনের ৮ দিনে ঢাকায় আটক করা হয় ৫৯৫১জনকে। পাশাপাশি ৩ হাজার ৪০৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ব্যক্তি ও গাড়ি মিলিয়ে জরিমানা আদায় করা হয়েছে ১ কেটি ৯৮ হাজার ১৯০ টাকা। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, লকডাউন বাস্তবায়নে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে দায়িত্ব পালন করছে র‌্যাব। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনের প্রথমদিন থেকেই র‌্যাবের সবগুলো ব্যাটালিয়নের সদস্যরা রাতদিন মানুষকে ঘরে রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায়

রাখা সর্বোপরি মানুষ যেন ঘর থেকে বের না হয়, সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বুধবার সারাদেশে ১৯৪টি চেকপোস্টে ২৪টি ভ্রাম্যমাণ আদালত ১৯৩ জনকে আটক এবং ১ লাখ ২৬০ টাকা জরিমানা আদায় করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮ দিনে ঢাকায় আটক ৫,৯৫১ জন, কোটি টাকার ওপরে জরিমানা

আপডেট সময় : ০৮:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১