ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

সেনা প্রধান জেনারেল শফিউদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: আইএসপিআর

বাংলাদেশের নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

তুর্কি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে বুধবার সেনাসদর দপ্তরে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উভয়েই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে তুরস্কের রাষ্ট্রদূত অভিনন্দন জানান।

সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। জেনারেল শফিউদ্দিন গত ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

রাষ্ট্রদূতদের মধ্যে এর আগে তার সঙ্গে দেখা করেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :