ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

লকডাউনে ১০ কিলোমিটার দৈর্ঘ যানজট মহাসড়কে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বুক বেয়ে সিরাজগঞ্জ পর্যন্ত মাঝে মধ্যেই দৈর্ঘ যানজট পরিচিত দৃশ্য। প্রতিটি ঈদে এই মহাসড়কের যানজটের ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। উত্তরজনপদের মানুষকে ঈদ যাত্রায় দিনরাত মহাসড়কের দৈর্ঘ যানজটে আটকে থেকে ঈদের দিন সকালে বাড়ি পৌছানোর বহু খন্ড চিত্র রয়েছে। কিন্তু প্রতি বছরই মানুষ তা ভুলে যায়। বছর ঘুরে ফের ঈদ আসলেই নড়েচড়ে বসে প্রশাসন।

লকডাউনে কেন ১০ কি.মি. যানজট?

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে হচ্ছে সিরাজগঞ্জ। সেখান থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় সময়ই যানজট পরিচিত দৃশ্য। কিন্তু বুধবারের যানজটের বিষয়টি আলাদা।

জানা গিয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট। ভোর থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু হলে তীব্র রূপ নেয় যানজট।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ সংস্কার কাজ শুরু হয়। ব্রিজের এক লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচল সচল রাখার কারণে চাপ সামাল দেওয়া সম্ভব না হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর সঙ্গে যোগ হয়েছে টানা বৃষ্টি।  মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান-চলাচল বিঘ্ন ঘটায় নলকা সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। দেখতে না দেখতেই যানজট হাটিকুমরুল গোল চত্বর থেকে কড্ডা পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী দৈর্ঘযানজটের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লকডাউনে ১০ কিলোমিটার দৈর্ঘ যানজট মহাসড়কে

আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১