ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

করোনা সর্বোচ্চ মৃত্যু দেখলো ঢাকা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা প্রাদুর্ভাব শুরুর পনেরো মাসের মধ্যে একদিনে  ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনাতে মৃত্যু একশ’র ওপরে। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যান ১০৪ জন। গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন নয় লাখ ২১ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমু সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৪৮ হাজার ১৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯২ হাজার ৮১৭টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :